ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

একলাফে সালমান খানের পারিশ্রমিক কমলো ১০০ কোটি রুপি

ads

বলিউডের সালমান খান আবারও ছোট পর্দায় ফিরছেন। সম্প্রতি শুরু হয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’, যেখানে সালমান খানকে দেখা যাবে সঞ্চালক হিসেবে। তবে এবারের মৌসুমে তার পারিশ্রমিক আগের তুলনায় প্রায় ১০০ কোটি রুপি কম।এবারের মৌসুমে সপ্তাহান্তে সালমান খানের পারিশ্রমিক ১০ কোটি রুপি, এবং তিনি শো সঞ্চালনা করবেন মাত্র ১৫ সপ্তাহ। এর ফলে তার মোট আয় দাঁড়াচ্ছে ১৫০ কোটি রুপি।


উল্লেখযোগ্য, ‘বিগ বস ১৮’-এর জন্য তিনি নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি রুপি, তার আগের মৌসুমে আয় ছিল প্রায় ২০০ কোটি রুপি। তবে সালমান পুরো সময় শোতে থাকবেন না। প্রায় সাড়ে তিন মাস পর তিনি সঞ্চালনার দায়িত্ব ছেড়ে দেবেন অতিথি উপস্থাপকদের হাতে, যাদের মধ্যে ফারাহ খান ও করণ জোহরের নাম আলোচনায় আছে। দুজনই আগেও একাধিকবার সালমানের জায়গায় শো পরিচালনা করেছেন। দর্শকরা এবারও পাবেন নতুন আকর্ষণ। ‘বিগ বস ১৯’-এর থিম রাজনীতি ঘিরে, যেখানে দর্শকের মতামতই গেমের গতি নির্ধারণ করবে।


এবারের আসরে থাকবেন ১৮ জন প্রতিযোগী, যাদের পরিচয় এখনও গোপন রাখা হয়েছে। শোটি প্রথমে জি–হটস্টার-এ সম্প্রচারিত হবে, পরে কালার্স টিভি-তে প্রচারিত হবে। প্রায় দুই দশক ধরে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এই অনুষ্ঠান এবারও দর্শকদের বিনোদনের নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত।


ads
ads
ads

Our Facebook Page